Raja Sen Dies

প্রয়াত পরিচালক রাজা সেন

রাজ্য

দীর্ঘ লড়াইয়ের পর এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক রাজা সেন। রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টলিউড চলচ্চিত্র পরিচালক রাজা সেন। তাঁর বয়স হয়েছিল ৭০। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর শারীরিক হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতা এবং স্নায়বিক সমস্যায় ভুগছেন। পরিচালককে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন সকালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চলতি বছরের শুরুতেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময় তাঁর কোমরে অস্ত্রোপচার করা হয়। ১০ বছর আগে একটি ছবির শুটিংয়ের সময় কোমরে আঘাত পাওয়ার পর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। জানা গেছে গত ১৪ আগস্ট সকালে দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর প্রয়াণে টলিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। 

Comments :0

Login to leave a comment