CJP-BJP

বিজেপির চাপে সিজেপির দেওয়া হলো না ভারত সভা হল

রাজ্য কলকাতা

বিজেপির চাপে ভারত সভা হলে সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হলো না ককরোচ জনতা পার্টিকে (সিজেপি)। মঙ্গলবার ভারত সভা হলের অনুমতি না পেয়ে কলকাতা প্রেস ক্লাব সহ একাধিক জায়গায় সাংবাদিক সম্মেলন করতে চেয়ে আবেদন করা হয়। কিন্তু কোন জায়গাতেই দেওয়া হয়নি অনুমতি।
সিজেপির পক্ষ থেকে আশুতোষ রাঙ্কা এক্সে পোস্ট করে লিখেছেন, বিজেপির পক্ষ থেকে হুমকি দেওয়ার পর ভারত সভা হল কর্তৃপক্ষ আমাদের অনুমতি বাতিল করেছেন। এছাড়া কলকাতা শহরের আরও ৬টি জায়গায় আবেদন করা হলে তারাও তা নাকচ করেন। 
তার কথায়, ‘বিজেপি ককরোচদের ভয় পেয়েছে এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে।’
রাঙ্কা জানিয়েছেন, এরাজ্যের সরকারি স্কুল গুলোর পরিকাঠামো এবং পরিস্থিতি খতিয়ে দেখতে সিজেপি প্রতিনিধিরা যাবেন।
উল্লেখ্য গতকাল বাঁকুড়ার ইন্দাসে নিহত মহম্মদ মাফিকের পরিবারের সাথে দেখা করেন সিজেপি প্রতিনিধিরা। প্রয়াত মহম্মদ মাফিকের ছেলে আন্দুল হাফিজ দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারপর গ্রামে ফিরে এসে বিজেপির হুমকির মুখে পড়তে হয় তাকে। গ্রামের স্কুল বাঁচাতে এলাকায় সরব হন তিনি। তাকে এবং তার বাবাকে পাকিস্তানী তকমা দিয়ে পিটিয়ে খুন করে বিজেপি বাহিনী।

Comments :0

Login to leave a comment