DA Protest

ডিএ’র দাবিতে কালীঘাট অভিযানে সরকারি কর্মীরা

রাজ্য কলকাতা

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ দিতে হবে এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কালীঘাট অভিযান ডাক দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সরকারি কর্মচারি সংগঠনের পক্ষ থেকে। ধর্মতলা থেকে শুরু হয়ে হাজরা পার্ক পর্যন্ত যাওয়ার কথা কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামের কাছেই ব্যারিকেড করেছে করেছে পুলিশ।
আন্দোলনকারিরা জানিয়েছেন তাদের দানি মানা না হলে তারা ডোরিনা ক্রসিং অবরোধ করে অবস্থান বিক্ষোভ চালাবে।
গত ৫ ফেব্রুয়ারি ডিএ আইনি অধিকার। সরকারকে তা মানতে হবে। এমন পর্যবেক্ষণের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 
শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ মার্চের ৬ তারিখের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে। 
বেঞ্চ বলেছে, মহার্ঘ ভাতা পাওয়া কর্মচারীদের আইনি প্রয়োগযোগ্য অধিকার। আদালতের আগের রায় অনুযায়ী তাঁদের ২০০৮-২০১৯ পর্বের বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। 
শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দুই কিস্তিতে ৩১ মার্চের মধ্যে রাজ্যকে দিতে হবে। এর পাশাপাশি বাকি ডিএ দেওয়ার বিষয় একটি কমিটিও গঠন করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে ওই কমিটিতে থাকেন ইন্দু মালহোত্ররা, তিলক সিনহা চুহান, গৌতম মধুরিয়া, ক্যাগের একজন সদস্য। 
সুপ্রিম কোর্টে মামলা শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএ–র পরিমাণ ১১ হাজার ৮৯০ কোটি ১৮ লক্ষ টাকা। এ ছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া ১১ হাজার ৬১১ কোটি ৪৫ লক্ষ টাকা। এ ছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত–সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা ১৮ হাজার ৩৬৯ কোটি ৩২ লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা ৪০ হাজার কোটি টাকার বেশি। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অন্তর্বর্তী নির্দেশ মেনে গত ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটাতেই হবে রাজ্যকে। কিন্তু সেই নির্দেশ পালন করতে ব্যার্থ রাজ্য সরকার।

Comments :0

Login to leave a comment