Municipality Election 2026

নভেম্বরের শেষে ভোট কলকাতা সহ সাত পৌরসভায়

রাজ্য

শারদোৎসবের পর পরই কলকাতা সহ সাত পৌরসভায় হতে পারে নির্বাচন। সূত্রের খবর কলকাতা, হলদিয়া, ধূপগুড়ি, কালিমপঙ, কার্শিয়াঙ, হাওড়া, বালি পৌরসভায় নভেম্বরের শেষের দিকে হতে পারে নির্বাচন। ৭ ডিসেম্বরের মধ্যে হবে ফল প্রকাশ। জানা যাচ্ছে শারদীয়ার পরেই জারি করা হবে বিজ্ঞপ্তি।
উল্লেখ্য রাজ্যের পৌরসভা গুলিতে শেষ নির্বাচন হয়েছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে। কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয়েছে ২০২১ সালের ডিসেম্বর মাসে। পাঁচ বছর বাদে ২০২৬ সালে নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভেঙে যায় কলকাতা কর্পোরেশনের বোর্ড সহ একাধিক পৌরসভার বোর্ড। প্রশাসক দিয়ে কাজ চালানো হচ্ছে।
ইতিমধ্যে হাওড়া এবং কলকাতায় বেড়েছে ওয়ার্ড সংখ্যা। ১৪৪ থেকে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছে ২০৯। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। 
গত জুন মাসে ওয়ার্ড বিন্যাসের কথা যেমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, তেমন ভাবে জানিয়ে ছিলেন ছয় মাসের মধ্যে হবে কলকাতা সহ একাধিক পৌরসভার নির্বাচন।

Comments :0

Login to leave a comment