মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের পর এবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো। সোমবার সকালে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের নতুন ডিজি এবং আইজিপি (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস সিদ্ধনাথ গুপ্তকে। অন্যদিকে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে সেই পদে নিয়ে আসা হয়েছে অজয় নন্দাকে।
ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন সিদ্ধনাথ গুপ্ত। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস।
কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা ১৯৯৬ ব্যাচের আইপিএস। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন তিনি।
Comments :0