বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সিরাজুল খানের অবৈধ পাথর খাদানে ধস। মৃত অন্তত দুই শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বীরভূম- ঝাড়খন্ড সীমানা লাগোয়া মুরারই ১নং ব্লকের রাজগ্রাম পাথর বলয়ের জিৎপুর এলাকায় থাকা খাদানে ব্লাস্টিংয়ের জন্য গর্ত করার সময় উপর থেকে ধস নামে। তাতেই ছিটকে পড়েন কর্মরত শ্রমিকরা। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আরও অনেকে জখম হয়েছেন।
Birbhum
বীরভূমের অবৈধ পাথর খাদানে শ্রমিক মৃত্যু
×
Comments :0