রবিবার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। আর কমিশনের সাংবাদিক সম্মেলনের এক ঘন্টা আগেই এক্সহ্যান্ডেলে সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও হয়েছে মামলা। বার বার আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টে স্পষ্ট ভাবে জানায় ১৫ মার্চের মধ্যে প্রাপ্য ডিএ’র ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে সরকারকে। এই রায় সামনে আসার পর সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর না করায় শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘট করেন সরকারি কর্মীরা। সেই ধর্মঘট ভাঙতে সক্রিয় ছিল রাজ্য প্রশাসন। উল্লেখ্য রাজ্য সরকারি কর্মীদের এই ডিএ আন্দোলনের আইনী লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সিপিআই(এম) নেতা, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
DA
ভোট ঘোষণার আগেই ডিএ ঘোষণা মমতার
×
Comments :0