জ্বালানির সঙ্কটের জন্য এবার ঝাঁপ বন্ধ হলো কলকাতার বিখ্যাত কেকের দোকান নাহুম’স। বুধবার থেকে বন্ধ রয়েছে দোকান। বাইরে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে দোকান কর্তৃপক্ষের তরফ থেকে। সেখানেই স্পষ্ট ভাবেই লেখা রয়েছে মধ্য প্রাচ্যের সংঘাতের জেরে যেই জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে তাতেই তারা বাধ্য হয়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে দোকান কর্তৃপক্ষের তরফ থেকে এও জানানো হয়েছে যে, ২২ মার্চ অর্থাৎ সোমবার থেকে ফের তারা ব্যবসা শুরু করবে।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই সঙ্কট মোকাবিলার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। একাধিক আইটেম কমানো হয়। কিন্তু তাতে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে হচ্ছিল বাড়িতে। শেষ পর্যন্ত কয়েকদিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য গোটা দেশেই জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। একাধিক হোটেল, রেস্তোঁরা তাদের মেনু কমাতে থাকে। এলপিজির বদলে অনেকে কাঠ ব্যবহার করতে শুরু করেছে। আবার অনেক জায়গায় দাম বাড়িয়ে দেওয়া হয়েছে খাবারের। মিষ্টির দোকানেও বেড়েছে মিষ্টির দাম। আবার অনেক দোকানে জ্বালানির সঙ্কট মেটানোর জন্য ব্যবহার করা হচ্ছে ডিজেল ট্যাঙ্কার।
এই পরিস্থিতিতে জ্বালানির সরবরাহ বা সঙ্কট মোকাবিলার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কোন চেষ্টা লক্ষ করা যাচ্ছে না। রান্নার গ্যাসকে কেন্দ্র করে যেই কালোবাজারি হচ্ছে তাও আটকানোর কোন চেষ্টা নেই প্রশাসনের পক্ষ থেকে।
LPG Crisis
জ্বালানির সঙ্কট, বন্ধ নাহুম’স
×
Comments :0