গত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে বজ্রপাতের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন মহিলা ও একটি দুই বছরের শিশু রয়েছে। শুক্রবার পুলিশ আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ছয়টি জেলা থেকে এই মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারিবাগ জেলা, যেখানে বাজ পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। পালামু, লোহারদাগা, রামগড়, পশ্চিম সিংভূম এবং গোড্ডা জেলাতেও বাজ পড়ে একজন করে মারা গেছেন বলে জানা গেছে।
পুলিশ এক আধিকারিক বলেছেন, ‘‘গত ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের ছয়টি ভিন্ন জেলায় বাজপড়ে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’’ শুক্রবার কলকাতা বিমানবন্দরে আগরতলাগামী একটি ইন্ডিগো বিমানে বাজ পড়ে হয়। বিমানে থাকা ১৪৭ জন যাত্রীকে অন্য ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়। এই দুর্ঘটনায় দুজন গ্রাউন্ড স্টাফ সামান্য আহত হলেও দুজনেই নিরাপদ রয়েছেন। এদিন কলকাতা সংলগ্ন জেলা সহ শিলিগুড়ি এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। দার্জিলিংয়ের বালাসন নদী উপচে পড়ে নদীর উপর থাকা একটি দুধিয়ার অস্থায়ী হিউমপাইপের সেতু ভেঙে পড়ে। মুম্বাই এবং তার আশেপাশের এলাকাতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করেছে। প্রশাসন জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টির কারণে মহানদী নদীর কাছে ধসের ফলে জাতীয় মহাসড়ক এবং শিলিগুড়ি-কার্সিয়ং সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিহারের পাটনায় প্রবল বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নেপালে ভারী বৃষ্টির কারণে কিষাণগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মেচি নদীতে জলস্ফীতি ঘটেছে, যার ফলে বেশ কয়েকটি পঞ্চায়েতের কয়েক ডজন গ্রাম প্লাবিত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা সক্রিয় হতে পারে।
ঝাড়খণ্ডে বাজ পড়ে নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে খোলা মাঠে কাজ করার সময়। প্রশাসনের তরফে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
Lightning Strikes
বর্ষার শুরুতেই বজ্রপাতে ঝাড়খণ্ডে মৃত ৮
×
Comments :0