বুধবার সকালে দলছুট একটি হাতির হামলায় প্রাণ হারালেন এক মাঝবয়সি ব্যক্তি। মৃতের নাম বিজয় কোলে। এদিন ঘটনাটি ঘটে জয়পুর থানার রাউতখন্ড এলাকার পাথরপাড়া গ্রামে। খালি রাউতখন্ড নয়, দলছুট হাতিটি হামলা চালায় পার্শ্ববর্তী জামডিগরি ও কলাবনী গ্রামে। এই ঘটনায় ৬জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউতখন্ড এলাকার বাসিন্দা লক্ষী রুইদাস জানান, সকাল থেকেই হাতিটি হামলা করতে থাকে। তার বাবা চা খেতে বেরিয়েছিলেন। তাঁকে মাটিতে ফেলে শুড় দিয়ে আক্রমন করে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিটি দাপিয়ে বেরিয়েছে পুরো এলাকাজুড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এর পরই বনদপ্তর ঘটনাস্থলে এসে অনেক চেষ্টা করে হাতিটিকে ঘুম পাড়ানি গুলি চালিয়ে নিয়ন্ত্রণে আনে।
Elephant Attack
জয়পুরে হাতির হামলায় মৃত এক, জখম ৬
×
Comments :0