কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার বিষয়ে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা একটি আবেদনের ওপর জরুরি শুনানির আর্জি শুক্রবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ সেই সঙ্গে মন্তব্য করেছে যে ‘আশা করা যায় যে সংশ্লিষ্ট সকলের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে‘।
উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ওই সেন্ট্রাল পার্কেই ‘লেহরা দো তিরঙ্গা’ - প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে প্রস্তাব করেছিল। গতকাল, ১৫ অক্টোবর সেন্ট্রাল পার্ক দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। (আরও পড়ুন: মোতায়েন পঁচিশ হাজার সুরক্ষা কর্মী, বিক্ষোভ ঠেকাতে সাজো সাজো রব দিল্লিতে)
বেঞ্চ বলেছে যে, 'দোকানপাট বন্ধের কারণে ছোট দোকানদার ও তাদের পরিবারের যে অসুবিধা হতে পারে। আবার একই সঙ্গে, প্রতিবাদের অধিকার, আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা এবং ব্যবসায়ীদের জীবিকা পরস্পর সংযুক্ত বিষয়। বেঞ্চ বলেছে, আমরা আশা করি সকলের শুভবুদ্ধির উদয় হবে ছোট দোকানদাররা এই দিনগুলিতেই তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন।
তবে, বিচারপতি বাগচী বলেছেন, নগর প্রশাসনের বিধিনিষেধের ফলে ব্যবসায়িক ক্ষতি হলে আদালত হস্তক্ষেপ করতে পারে এবং প্রয়োজনে সাংবিধানিক এক্তিয়ার প্রয়োগের বিষয়টিও বিবেচনা করবে।
শুনানির সময় আবেদনকারীর আইনজীবী জানান যে, এনডিএমসি বৃহস্পতিবার গভীর রাতে সেন্ট্রাল পার্ক বন্ধ করার নির্দেশনা জারি করেছে। যার ফলে, ওই এলাকায় ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে।
পৌর প্রশাসন ঘোষণা করে যে প্রশাসনিক কারণে পার্কটি ১৬ ও ১৭ অক্টোবর জনসাধারণের জন্য বন্ধ থাকবে।
যদিও সিজেপি'র তরফে বিক্ষোভ কর্মসূচি চলবে বলে ঘোষণা করা হয়েছে।
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় পতাকা নিয়ে সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন।
CJP Central Park SC
দিল্লিতে তিরঙ্গা মিছিল, পৌর প্রশাসনের নিষেধাজ্ঞায় প্রয়োজনে ব্যবস্থা, জানালো সুপ্রিম কোর্ট
×
Comments :0