ভোটাধিকারের বিক্ষোভ আটকাতে এবার নামল দিল্লি পুলিশ, নামল কর্পোরেশনও।
দিল্লি পুলিশ নাগরিকদের কাছে ‘তেরঙ্গা মার্চ’ কর্মসূচিতে যোগ না দেওয়ার আবেদন জানালো।
নয়া দিল্লি পৌর পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানালো ১৬ ও ১৭ মার্চ সেন্ট্রাল পার্ক বন্ধ থাকবে ‘প্রশাসনিক কারণে’।
ভোটাধিকার রক্ষার আন্দোলনের চলতি পর্বে ১৬ অক্টোবর তেরঙ্গা মার্চের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচিকে সমর্থন জানায় এসএফআই সহ একাধিক বামপন্থী ছাত্র সংগঠন।
এদিকে নির্বাচন কমিশন ১৭ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল সামারি রিভিশন বা এসএসআর চালু করছে। এই ১৭ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন পর্বে ফের এসএসআর করে ৪ জানুয়ারি এই রাজ্যগুলির সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
লক্ষ্যণীয়, বিহারে এসআইআর পর্বে নাম বাদ যাওয়ার এক বছর পর নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে। সে রাজ্যে এসএসআর’র প্রস্তুতি চলছে। কমিশনের এই এসএসআর বিজ্ঞপ্তিতে প্রশ্ন উঠেছে তা’হলে বিপুল খরচ করে কোটি কোটি মানুষকে বিপাকে ফেলে এসআইআর পর্ব চালানো হয়েছিল কেন। তার মধ্যে ৫ রাজ্যে এসআইআর হয়েছে একেবারে নির্বাচনের মুখে।
নির্বাচন কমিশনের একতরফা, অস্বচ্ছ কার্যকলাপের প্রতিবাদে সোচ্চার হয়েছে সারা দেশ। দিল্লিতে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে। দিল্লি পুলিশ যে কায়দায় বিক্ষোভ দমনে নেমেছে তাতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে।
বৃহস্পতিবারই দিল্লি প্রেস ক্লাবে যৌথ সাংবাদিক সম্মেলনে দমননীতির কড়া সমালোচনা করেছেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ, ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে, এআইএসএ সভাপতি নেহা বোরারা।
এর আগে যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লি প্রশাসন। সেখানেই তেরঙ্গা ঝান্ডা ওড়াতে গিয়ে গ্রেপ্তার হন ককরেচ নেতারা। প্রতিবাদে কাল, ১৬ অক্টোবর তেরঙ্গা যাত্রা। সেটি ঠেকাতে ফের নিষেধাজ্ঞা কনট প্লেসের সেন্ট্রাল পার্কে।
Tiranga March and SSR
এবার বন্ধ কনট প্লেসের বিক্ষোভস্থল, ফের ভোটার তালিকা সংশোধন
ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0