Delhi Protest

মোতায়েন পঁচিশ হাজার সুরক্ষা কর্মী, বিক্ষোভ ঠেকাতে সাজো সাজো রব দিল্লিতে

জাতীয়

নামানো হয়েছে ২৫ হাজার পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য। দুই মেট্রো স্টেশনের বাইরে বসেছে সিসিটিভি। 
বিকেলের বিক্ষোভ ঠেকাতে সাজো সাজো রব দিল্লিতে। 
শুক্রবার, ১৬ অক্টোবর, জাতীয় পতাকা হাতে মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি, সিজেপি। সমর্থন জানিয়েছে এসএফআই, এআইএসএ, এআইএসএফের মতো বামপন্থী ছাত্র সংগঠন। সমর্থন জানিয়েছেন নাগরিক আন্দোলনের কর্মী এবং সমাজ কর্মীরা। 
স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে মুখ্য নির্বাচন কমিশনারের পর থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই শুরু হয়েছিল  আন্দোলন। সম্প্রতি সিজেপির দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন নতুন মোড় নিয়েছে। 
এর আগে দিল্লি পুলিশ সরাসরি নাগরিকদের অনুরোধ জানিয়েছে বিকেলের বিক্ষোভে অংশ না নিতে। দিল্লির পৌরনিগম বন্ধ করে দিয়েছে প্রস্তাবিত বিক্ষোভ স্থল কষ্ট প্লেসের সেন্ট্রাল পার্ককে। বালিকা বাজারের এক ব্যবসায়ীকে দিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল। তবে এই কর্মসূচি বন্ধ করার নির্দেশ দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। জ্ঞানেশ কুমার কে বাঁচাতে কতটা মরিয়া বিজেপি? তার আরেক নমুনা হাজির হয়েছে শুক্রবার।

Comments :0

Login to leave a comment