UP 7 year girl Body recover

গাজিয়াবাদে ৭ বছরের শিশু কন্যার দেহ উদ্ধার, দলবদ্ধ ধর্ষণ'র অভিযোগ পরিবারের

জাতীয়

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজ নগরের একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে শনিবার ভোরে ৭ বছর বয়সী একটি মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। ওই শিশুটির পরিবারের তরফে শিশুটিকে দলবদ্ধ ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ করা হয়। 
ওই  শিশু কন্যার বাবা-মা ও ওই নির্মীয়মাণ মলে নির্মাণকর্মীর কাজ করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ তা থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শিশুটির পরিবারের সূত্রে জানা যাচ্ছে, পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ জানানোর আগে পরিবারের তরফে গোটা সন্ধ্যা শিশুটিকে খোজ হয় বলেই জানায় শিশুটির পরিবার। পরে গভীর রাতে ওই নির্ণীয়মান মলের বেসমেন্ট-২ থেকে শিশুটির মৃতদেহের খোঁজ মেলে। 
যদিও, পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে ওই নির্মীয়মাণ মলে নিয়ে যাওয়া হয়, তারপর সেখানেই চিপস ও কোল্ড ড্রিঙ্ক খাইয়ে শিশুটিকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। তারপরে, শিশুটির দেহটিকে ওই বিল্ডিঙের বেসমেন্টে ফেলে দেওয়া হয় বলেই অভিযোগ করেন তারা। 
যদিও পুলিশের তরফে পরিবারের অভিযোগ স্বীকার করা হয়নি। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে মৃত্যুর আসল কারণ সহ শিশুটির ওপরে শারীরিক নির্যতন চালানো হয়েছে কি না, তা ময়নাতদন্তের পরই জানাতে পারবেন তাঁরা।  
প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, মেয়েটির মৃতদেহ উদ্ধারের সময় চারিদিক রক্তে ভেসে যেতে দেখা যায়। পাশাপাশি, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এই কারণেই যৌন নির্যাতনের আশঙ্কা করা হচ্ছে। 
ঘটনাটি নিশ্চিত করে এসিপি প্রিয়া সির্পাল বলেন শিশুটির মৃতদেহটিকে উদ্ধার কর করা হয়েছে। সেইসঙ্গে, গোটা ঘটনাটির তদন্তপ্রক্রিয়া চলছে। 
তিনি জানান যে, ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিভিন্ন সময়তেই ধর্ষকদের এনকাউন্টার করার ঘটনা সামনে এসেছে। এই এনকাউন্টার করার বিষয়টিকে বিভিন্ন সময় মহিমান্বিত করতেও দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে। তবে এই এনকাউন্টার যে ধর্ষণের ঘটনার হার কমাতে সক্ষম, এই ঘটনা থেকে তা বলা যায়না।   

Comments :0

Login to leave a comment