বাতাসের জোর থাকায় সুক্ষ্ম কণা ভেসে যেতে পারছিল। খানিক উন্নতি হয়েছিল বায়ুর গুনমানে। কিন্তু বাতাসের গতি কমতেই ফের দিল্লির বায়ুর গুনমান সূচক ‘খুব খারাপ’ স্তরে নেমে এল বুধবার।
গত ২৪ ঘন্টায় বায়ুর মান সূচক দিল্লিতে ৩১৩। দিওয়ালিতে বাজির কারণেই আরও খারাপ হয় বায়ুর মান। তবে সাধারণ ভাবে দিল্লিতে দূষণের প্রধান কারণ গাড়ির ধুঁয়ো। বায়ু মান আগাম সতর্কতা ব্যবস্থা বা ইডব্লিউএস জানাচ্ছে যে আগামী দু’দিন দুই ধরনের সূক্ষ্ম ধূলিকণা পিএম-১০ এবং পিএম-২.৫ বাড়বে বাতাসে।
গত ২৪ ঘন্টায় দিল্লির ৫৮টি তথ্য সংরক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৫টিতেও মান ‘অত্যন্ত খারাপ’ ছিল বাতাসের। ২২টি-তে সূচক দেখিয়েছে ‘খারাপ’ মান। কেবল দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় মান ’মাঝারি’ ছিল।
ডিসিশন সাপোর্ট সিস্টেম অনুযায়ী পরিবহণ ক্ষেত্র থেকে ১৭ শতাংশ দূষণ হয়। মঙ্গলবারের হিসেবে বলা হয়েছে সংলগ্ন রাজ্যে মাঠে পড়ে থাকা খড় জ্বালানোয় দূষণ ৭ শতাংশ। তবে বৃহস্পতিবার খড় জ্বালানোয় দূষণ বাড়তে পারে।
Delhi Pollution
ফের বায়ুর মানে ‘খুব খারাপ’ দিল্লি
যমুনার তীরে ছট পুজোর আয়োজন। বাতাস আবছা ধুলোর আস্তরণে।
×
Comments :0