FIFA World Cup 2026

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল নরওয়ে, কোয়ার্টার ফাইনালে হালান্ডদের দাপট

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউরোপের দলটি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণের তীব্রতা বাড়ালেও নরওয়ের রক্ষণ ছিল দুর্দান্ত। ম্যাচের ৭৯তম মিনিটে স্ট্রাইকার আর্লিং হালান্ড গোল করে নরওয়েকে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করেন তিনি।

ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে সেটি শুধুই ব্যবধান কমায়। ব্রাজিলকে বিদায়ের হতাশা থেকে রক্ষা করতে পারেনি।

এই হারের ফলে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো ব্রাজিল। অন্যদিকে, হালান্ডের জোড়া গোলে উজ্জীবিত নরওয়ে এখন শিরোপার লড়াইয়ে নতুন দাবিদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

Comments :0

Login to leave a comment