Rape Attempt Arrest

ধর্ষণে বাধা পেয়ে মহিলাকে আক্রমণ, পাঞ্জাব মেল থেকে ধৃত অভিযুক্ত

কলকাতা

ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে মহিলাকে আক্রমণ করে পালানোর সময় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। 
পুলিশ জানিয়েছে, রবিবার আনন্দপুর থানা এলাকার আরবানা আবাসনে ওই মহিলাকে আক্রমণ করে অভিযুক্ত মন্টু কুমার। অভিযুক্ত যে ফ্ল্যাটে রান্নার কাজ করে সেখানেই আক্রান্ত মহিলা বাড়ি দেখাশোনার কাজ করতেন। রান্নাঘরে তাঁকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে মন্টু। মহিলা বাধা দিতে ছুরি বা কাঁচি জাতীয় কিছু নিয়ে আক্রমণ করে। মহিলা গুরুতর আহত হয়েছেন। 
কুকীর্তি করে এলাকা ছাড়ে মন্টু। পুলিশের একটি দল দুর্গাপুরে পাঞ্জাব মেল থেকে গ্রেপ্তার করেছে তাকে।

Comments :0

Login to leave a comment