উত্তর কলকাতার মানিকতলা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী প্রচারে বেরিয়ে সাড়া পেলেন জনতার। শুক্রবার এই কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষের প্রচারে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।
মৌসুমী ঘোষ এদিন প্রচার চালান মানিকতলা বিধানসভার ১২ নম্বর ওয়ার্ডে। ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা রবীন দেব, সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, সিপিআই কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব।
বস্তিবাসীরা রয়েছেন, গিয়েছেন এমন এলাকায়। তাঁদের কাছে আবেদন জানিয়েছেন সমর্থনের। আবার শ্যামবাজার চত্বরের অন্যতম প্রাণকেন্দ্র ‘উত্তরের আড্ডা’। নানা বয়সের বাসিন্দারা ভিড় জমান সন্ধ্যা হলেই। এই পরম্পরা হারিয়ে যায়নি আজও।
সেখানে গিয়েও সঙ্গে কথা বলেন প্রার্থী।
কলকাতা কর্পোরেশনে কাউন্সিলরের দায়িত্ব একসময়ে পালন করেছেন মৌসুমী ঘোষ। তিনি বলেছেন, ‘‘মানিকতলা কেন্দ্র ঐতিহাসিকভাবে লড়াইয়ের পটভূমি। এখান থেকেই তেভাগা আন্দোলনের সেনানি ইলা মিত্র জয়ী হয়ে বিধানসভায় গিয়েছিলেন। সেই উত্তরাধিকার নিয়ে বামপন্থীরা লড়াই করছে এখানে। ধর্মকে ব্যবহার করে তৃণমূল-বিজেপি বাইনারি করছে। তাকে ভেঙে রুটি-রুজির কথা নিয়ে হচ্ছে লড়াই।’’
মানিকতলায় এদিন উত্তেজনা ছড়ায় বিজেপি প্রার্থীর প্রচারে। সাংবাদিকরাও আক্রান্ত হন। নির্বাচন কমিশন পুলিশ অবজার্ভারের কাছে রিপোর্টও চেয়েছে।
Assembly 2026 Maniktala
মানিকতলায় সিপিআই প্রার্থীর প্রচারে সেলিম
মানিকতলায় প্রার্থী মৌসুমী ঘোষের সঙ্গে মহম্মদ সেলিম সহ বাম নেতৃবৃন্দ।
×
Comments :0