খেলেছেন এবারের বিশ্বকাপেও। গ্রুপ লিগে সব ম্যাচেই দক্ষিণ আফ্রিকার টিমে ছিলেন তিনি। সকলকে স্তম্ভিত করে দিয়ে এসেছে মিডফিল্ডার জেডেন অ্যাডামসের মৃত্যুসংবাদ।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রক এক প্রেস বার্তায় বলেছে, দেশের ফুটবল হারিয়েছে অন্যতম সেরা উদীয়মান প্রতিভাকে। তাঁর পরিবার এবং দলের খেলোয়াড়দের সমবেদনা জানাচ্ছে গোটা দেশ। কেপ টাউনের স্কটশেকলুফে পঁচিশ বছরের অ্যাডামসের বাড়িতে তাঁর দেহ পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।
দেশের ক্রীড়া মন্ত্রী গেটন ম্যাকিনজে বলেছেন, ‘‘অ্যাডামসের মৃত্যুর কারণ স্পষ্ট নয়।’’
বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ম্যাচ শুরু হোয়ার খানিক আগে অ্যাডামস জেনেছিলেন যে তাঁর ঠাকুমা প্রয়াত হয়েছেন। সেই ম্যাচ ১-১ ড্র করেছিল দক্ষিণ আফ্রিকা।
Jayden Adams
বিশ্বকাপ খেলে ফিরে আচমকা প্রয়াত দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার অ্যাডামস
×
Comments :0