Student bitten by snake

ছাত্রীকে সাপের কামড়, স্কুলের উদাসীনতায় ক্ষুব্ধ অভিভাবকরা

কলকাতা

ছবি - প্রতীকী

কলকাতার একটি বেসরকারি স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে সাপ কামড়ানোর ঘটনা ঘটেছে। জানা গেছে, সাপটি নির্বিষ ছিল ফলে ছাত্রীটি এখন বিপদমুক্ত রয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছে অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ তরফে এখনও কোনও  বিবৃতি পাওয়া যায়নি।
জানা গেছে, সাপটি কামড়ানোর পর ছাত্রীটিকে হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে স্কুলের চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পর ওই ছাত্রীটির অভিভাবক তাঁর দেহে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। পরে  তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক মাসে বেশ ভালো অঙ্কের বেতন নেওয়া সত্বেও স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি এই দায়িত্বজ্ঞানহীন মনোভাবের জন্য ক্ষুব্ধ অভিভাবকরা।

Comments :0

Login to leave a comment