DYFI

ভগৎ সিংয়ের দেশে দমনের কাছে মাথা নিচু করবে না যুবরা, বলছে ডিওয়াইএফআই

জাতীয়

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে ছড়িয়ে পড়েছে। অগণতান্ত্রিক ভাবে এসআইআরে নাম বাদ দেওয়ার  ক্রমবর্ধমান ক্ষোভ তারই প্রতিফলন। দিল্লি ও দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর প্রক্রিয়া প্রত্যাহার এবং নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছেন। ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদী জমায়েতের ডাক দিয়েছে এসএফআই, এআইএসএ, সিজেপি সহ ছাত্রছাত্রীরা। সব অংশের মানুষকে এই জমায়েতে আসার আহ্বান করা হয়েছে। সেই আহ্বানে সারা দিয়ে ডিওয়াইএফআই সহ দেশের ৫ বামপন্থী যুব সংগঠন এই জমায়েতে বিশাল সংখ্যায় থাকবে বলে প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে।    

পাঁচ বাম যুব সংগঠনের যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা। এর বিশ্বাসযোগ্যতা নির্ভর করে এর স্বাধীনতা, নিরপেক্ষতা এবং জনগণের আস্থার ওপর। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের কার্যকলাপ এই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই চলমান গণতান্ত্রিক আন্দোলনে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি উঠেছে। সেই আন্দোলনে রাষ্ট্রযন্ত্র চরম ভাবে দমন-পীড়ন করছে। দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, শারীরিক নিগ্রহ, জোরকরে আটকের ঘটনা ঘটেছে। সাংবাদিকরাও তা থেকে ছাড় পাচ্ছেন না। কিন্তু দমন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না। ১০ অক্টোবর দিল্লিতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে পাঁচ বাম যুব সংগঠনের সদস্য ও সমর্থকদের বিপুল সংখ্যায় জোর হবেন এবং মিছিলে অংশ নেবে।
ডিওয়াইএফআই সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য বলেছেন, "১০ অক্টোবরের যন্তরমন্তরের কর্মসূচীতে ডিওয়াইএফআই সহ বাম যুব সংগঠনগুলো অংশগ্রহণ করবে। কেন্দ্রের বিজেপি সরকারকে এক ইঞ্চিও জমি ছাড়বো না আমরা। আমরা দেখতে চাই বিজেপির শাখা সংগঠন দিল্লি পুলিশের কাছে কত রাবার বুলেট, কত টিয়ার গ্যাস, কত পেলেট গান, কত লাঠি আছে। যে দেশে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বোস জন্মেছেন সেই দেশের যুব সমাজ স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করবে না।"

Comments :0

Login to leave a comment