সোনম ওয়াংচুক আন্দোলনের সমর্থনে শান্তিনিকেতনে প্রতিকী অনশনে বসা বিশ্বভারতীর পড়ুয়াদের উপর এবিভিপির হামলা প্রতিবাদে তীব্র ধিক্কার ও প্রতিবাদ মিছিল সংঘটিত হয়েছে রবিবার। এদিন বীরভূমের নলহাটি ও বোলপুর দুই জায়গাতেই সোনম ওয়াঙচুকের আন্দোলনকে সংহতি জানানোর পাশাপাশি বিশ্ববভারতীতে বহিরাগতদের আধিক্যে ভরপুর এবিভিপি’র আক্রমনের প্রতিবাদে তীব্র ধিক্কার ব্যক্ত করেছেন যুবরা। ডিওয়াইএফআই বীরভূম জেলা কমিটির উদ্যোগে দুই প্রতিবাদ মিছিলের পাশাপাশি বোলপুরে হয়েছে বিক্ষোভ সভাও। তার আগে দুই জায়গাতেই অনুষ্ঠিত হয়েছে যুবদের কর্মীসভা। শনিবার ওয়াঙচুকের আন্দোলনকে সংহতি জানিয়ে বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে প্রতিকী অনশনে বসেছিলেন ছাত্র-ছাত্রীরা। সেখানেই পুলিশের সামনেই নির্বিচাতে হামলা চালায় এবিভিপি। ছাত্রীদেরও মারধর করা হয়ে ব্যপকভাবে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এদিন তীব্র প্রতিবাদ ব্যক্ত হয়েছে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে। যুবরা পথে নেমেই গর্জেছেন প্রতিবাদে। বোলপুরে হওয়া প্রতিবাদ সভায় বক্তব্য রেখেছেন সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, বীরভূম জেলা কমিটির সভাপতি রুদ্রদেব বর্মণ, সম্পাদক আলি আকবর সহ নেতৃবৃন্দ।
Comments :0