মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে এসে কথা বলতে হবে। তারপরই উঠবে অবস্থান। ধর্মতলার অবস্থান থেকে স্পষ্ট ভাবে জানালেন ডিএ আন্দোলনকারিরা। কো-অর্ডিনেশন কমিটি, এবিটিএ, এবিপিটিএ সহ একাধিক সরকারি কর্মচারি সংগঠনের পক্ষ থেকে ডিএ’র দাবিতে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়।
পুলিশ সেই মিছিল আটকানোর জন্য ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে ব্যারিকেড করে। আন্দোলনকারিদের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয় যে তাদের সেই ব্যারিকেড খুলে দিতে হবে। পুলিশের সাথে আলোচনাও হয়। পুলিশ জানায় যে তারা কোন ভাবেই ব্যারিকেড খুলে তাদের হাজরা পর্যন্ত যেতে দেবে না।
পুলিশের বাধার মুখে পড়ে সরকারি কর্মচারিদের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়, তাদের দাবি মানা না হলে তারা ধর্মতলায় অবস্থান চালাবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে এসে তাদের কথা বলতে ডিএ বকেয়া ডিএ প্রসঙ্গে।
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারের দুর্নীতির বিষয় প্রচার করবে।
গত ৫ ফেব্রুয়ারি ডিএ আইনি অধিকার। সরকারকে তা মানতে হবে। এমন পর্যবেক্ষণের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ মার্চের ৬ তারিখের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে।
বেঞ্চ বলেছে, মহার্ঘ ভাতা পাওয়া কর্মচারীদের আইনি প্রয়োগযোগ্য অধিকার। আদালতের আগের রায় অনুযায়ী তাঁদের ২০০৮-২০১৯ পর্বের বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে।
শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দুই কিস্তিতে ৩১ মার্চের মধ্যে রাজ্যকে দিতে হবে। এর পাশাপাশি বাকি ডিএ দেওয়ার বিষয় একটি কমিটিও গঠন করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে ওই কমিটিতে থাকেন ইন্দু মালহোত্ররা, তিলক সিনহা চুহান, গৌতম মধুরিয়া, ক্যাগের একজন সদস্য।
সুপ্রিম কোর্টে মামলা শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএ–র পরিমাণ ১১ হাজার ৮৯০ কোটি ১৮ লক্ষ টাকা। এ ছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া ১১ হাজার ৬১১ কোটি ৪৫ লক্ষ টাকা। এ ছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত–সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা ১৮ হাজার ৩৬৯ কোটি ৩২ লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা ৪০ হাজার কোটি টাকার বেশি। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অন্তর্বর্তী নির্দেশ মেনে গত ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটাতেই হবে রাজ্যকে। কিন্তু সেই নির্দেশ পালন করতে ব্যার্থ রাজ্য সরকার।
DA Protest
মিছিলে বাধা, ধর্মতলায় অবস্থান সরকারি কর্মীদের
×
Comments :0