youth drowns

সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে, জলে ডুবে মৃত ১৯ বছরের যুবক

কলকাতা

১৯ বছর বয়সী এক যুবক সোমবার সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মারা যান। ঘটনাটি ঘটেছে চেতলা এলাকার একটি ক্লাবে । 
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে ওই ক্লাবের সুইমিংপুলে সাঁতার কাটাতে গিয়েছিলেন ওই যুবক। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের বাসিন্দা, ওই মৃত ব্যক্তির নাম ঋত্বিক চক্রবর্তী বলে শনাক্ত করা হয়েছে। 
পুলিশের এক অধিকর্তা জানিয়েছেন, সাঁতার কাটার সময় হঠাৎই ওই ব্যক্তিকে পুলের জলে অচৈতন্য অবস্থায় ভাসতে  দেখা যায়। ওই সময় ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন তাঁরা ওই ব্যক্তিকে জল থেকে তুলে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানেই ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।  
কী পরিস্থিতিতে এই ডুবে যাওয়ার ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানান, " আমরা প্রতক্ষ্যদর্শী এবং ক্লাব কর্তৃপক্ষের বয়ান সংগ্রহ করেছি। দেহটিকে ময়না তদন্তরে জন্য পাঠানো হয়েছে। 
এখনও পর্যন্ত ঘটনাটিকে দুর্ঘটনাজনিত ডুবে যাওয়ার ঘটনা বলেই মনে হচ্ছে, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment