চন্দ্রকোণায় বাজ পড়ে মৃত দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম শাহাবুদ্দিন মন্ডল(৬০), এবং লিটন মন্ডল(৩৮)। আহত হয়েছেন কাজল মল্লিক(৩৫)ও রিঙ্কু মন্ডল(২৬)।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন মাধবপুর এলাকায় পাঁচজন মিলে গাছ কাটার সময় হটাৎই বাজ পড়ে। পাঁচজনের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন চার জন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতরা চার জন বর্তমানে চন্দ্রকোণা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় চন্দ্রকোণা থানার পুলিশ। একই সময়ে ওই এলাকারই বাসিন্দা রুপালি বেরা নামের এক মহিলাও বজ্রাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রুপালি দেবী মাঠ থেকে বাড়ি ফেরার সময় বাজ পড়ে আহত হন বলে খবর। এই চারজনের বাড়ি চন্দ্রকোণার মহেশপুর এলাকায়। অপর এক আহত সেখ নাসিরুদ্দিন এর বাড়ি মাধবপুরে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান চন্দ্রকোণা বিধানসভার সিপিআই(এম) প্রার্থী সুপর্ণা দোলই মল্লিক সহ পার্টি নেতা রাজীব পালধি, সুস্মিত পাল প্রমুখ।
এদিন আগ্রার বাহ থানা এলাকার রাজারামপুরা গ্রামের কাছে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে বাজ পড়ে। নিহত যুবকের নাম মহেশ কুমার, তিনি ধোবাইয়ের বাসিন্দা। জানা গেছে এদিন সকালে প্রবল ঝোড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। সেই সময় মহেশ তাঁর জমির কাছে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাত হয় এবং যে গাছটির নিচে মহেশ কুমার দাঁড়িয়ে ছিলেন সেই গাছে বাজ পড়ে। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।
Lightning Strike
চন্দ্রকোনায় বাজ পড়ে মৃত ২ , আহত চার
×
Comments :0