তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগে বোর্ড ভেঙেছিল আগেই। এবার প্রশাসক বসল চন্দননগর কর্পোরেশনে।
বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হয়েছে তৃণমূল। চন্দননগরেও তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন পরাজিত হতেই কর্পোরেশনে ডামাডোল তৈরি হয়।
চন্দননগরে ইন্দ্রনীল ঘনিষ্ঠ ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পদত্যাগ করেন। তার পরই মেয়র রাম চক্রবর্তী সহ সব কাউন্সিলর পদত্যাগ করে বসেন।
তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে যায় মেয়াদ শেষ হওয়ার আগেই।
মঙ্গলবার পৌর ও নগর উন্নয়ন দপ্তর থেকে অতিরিক্ত মুখ্যসচিব নির্দেশ জারি করেন।
বলা হয়, হুগলীর জেলা শাসক চন্দননগর কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
হুগলীর জেলা শাসক খুরশিদ আলি কাদরি প্রশাসক হিসাবে কর্পোরেশন চালাবেন কাল থেকে।
চন্দননগর কর্পোরেশনে মেয়াদ শেষের আগে প্রশাসক নিয়োগ যদিও নতুন নয়।
এর আগে ২০১৮ সাল থেকে সাড়ে তিন বছর প্রশাসক বসানো হয়েছিল তৃণমূল কাউন্সিলরদের অকর্মণ্যতার কারণে।
বাম কাউন্সিলর অশোক গাঙ্গুলি বলেন, তৃণমূল নিজেদের সরকারে থাকাকালীনও নিজেদের স্বার্থে নিজেদের দলীয় কোন্দলের ফলে বোর্ড ভেঙে দিয়েছিল। এবারও বোর্ড ভাঙল। চন্দননগরের মানুষ পৌর নিগমের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সব থেকে বেশি সমস্যায় পড়বেন কয়েকশো অস্থায়ী কর্মচারী।’’ তিনি বলেন, ‘‘আমরা দু’জন বামপন্থী কাউন্সিলর এই বোর্ডে থাকব। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ।’’
Chandannagar Corporation
বোর্ড ভেঙেছিল আগেই, এবার প্রশাসক বসল চন্দননগরে
প্রশাসক বসল চন্দননগর কর্পোরেশনে।
×
Comments :0