শ্রমিক সংগঠন সিআইটিইউ-র ৫৭তম প্রতিষ্ঠা দিবস শনিবার মালদহের সিআইটিইউ অফিস মনোরঞ্জন রায় ভবন ও জেলার বিভিন্ন এলাকায় মর্যাদার সঙ্গে পালিত হল।
শনিবার সকালে জেলা কেন্দ্র মনোরঞ্জন রায় ভবনে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধা জানান হয়। এদিন পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি প্রণব দাস। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ নুরুল ইসলাম, নিলয় গাঙ্গুলি প্রমুখ। এদিন রাজবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের মালদহ জেলা কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি নুরুল ইসলাম। ছিলেন মন্টু দাস, মানিক দাস, অর্জুন মন্ডল, বরুন সাহা সহ অন্যান্যরা। সভায় নুরুল ইসলাম সিআইটিইউ-র আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। এদিন এনবিএসটিসিইউ-র মালদহ ডিপোতে পতাকা উত্তোলন করেন প্রণব দাস।
এদিন সিআইটিইউ -র শহর লোকাল কমিটির উদ্যোগে শহরের রাজ হোটেল মোড়ে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। পতাকা উত্তোলন করেন অনিক ভট্টাচার্য। ছিলেন প্রণব দাস, দেবজ্যোতি সিনহা, অনুপম গুন, মিন্টু চৌধুরী, নুরুল ইসলাম, দোলন চাকি, নিলয় গাঙ্গুলি সহ অন্যরা।
CITU MALDAH
সিআইটিইউ-র প্রতিষ্ঠা দিবস পালিত মালদহে
মালদহে সিআইটিইউ’র প্রতিষ্ঠা দিবস পালনে শ্রমিকরা।
×
Comments :0