যাদবপুর সুপার মার্কেটের সামনে নবনির্মিত 'গণশক্তি' বোর্ডের উদ্বোধন হলো শুক্রবার। উদ্বোধন করলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত।
এদিনই নবনির্মিত সিআইটিউ অফিসের উদ্বোধন করলেন সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুব্রত দত্ত।
এদিন দুই কর্মসূচিতে অংশ নেন সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য উৎপল দত্ত,
সিআইটিউ জেলা ওয়ার্কিং কমিটির সদস্য দিলীপ দাস, শুভাশিস ঘোষাল এবং গণ-আন্দোলনের নেতা বিষ্ণু ঘটক, যাদবপুর-১ এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।
স্থানীয় বহু মানুষ এবং বামপন্থী সমর্থকরা এই কর্মসূচিতে যোগ দেন। স্লোগানের মধ্য দিয়ে উদ্বোধনের কাজ সম্পন্ন হয়। এরপর একটি সভাও অনুষ্ঠিত হয়।
Ganashakti Jadavpur
যাদবপুরে ‘গণশক্তি’ বোর্ডের উদ্বোধন
যাদবপুর সুপার মার্কেটের সামনে ‘গণশক্তি‘-র বোর্ড উদ্বেধনে সুদীপ সেনগুপ্ত।
×
Comments :0