Furfura Madrasa polls

ফুরফুরা মাদ্রাসার ভোটে ছ’টি আসনেই জয়ী বাম-আইএসএফ

জেলা

জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বিপুল জয় সিপিআই(এম) ও আইএসএফ জোটের। জাঙ্গিপাড়া গ্রামপঞ্চায়েতের ফুরফুরা সিনিয়র হাই মাদ্রাসার নির্বাচনে ৪ টি আসনে আইএসএফ এবং ২টি আসনে সিপিআই(এম) প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন। ৬ টি আসনেই সিপিআই(এম) আইএসএফ জোট জয়লাভ করেছে। সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ফারুখ আহমেদ লস্কর জানান, ‘‘তৃণমূল ও কংগ্রেস প্রার্থী দিয়েছিলো। বিজেপি পেছন থেকে তাদের সাহায্য করেছিল। তাদের জোট কে পরাস্ত করেন অভিভাবকরা। সকাল থেকেই সিপিআই(এম) জাঙ্গিপাড়া এরিয়া কমিটির নেতৃবৃন্দ এলাকায় ছিলেন। বিকেলে জয়ের খবর আসতে সিপিআই(এম) ও আইএসএফ যৌথ ভাবে বিজয় মিছিল করে। মূল কথা হল সরকার সাম্প্রদায়িকতার ভাষায় যেভাবে মাদ্রাসা শিক্ষাকে হেয়ো করতে চাইছে তার প্রতিবাদ জানিয়েছেন মানুষ। মাদ্রাসায় বিজ্ঞান অংক শেখানো হয়। শুধু ধর্মচর্চা হয়না। এমনকি সব ধর্মের শিক্ষক রয়েছেন মাদ্রাসায়। শিক্ষার সুযোগ বাড়াতে হবে ধর্ম ও জাতির মানুষের মধ্যে বিভাজন ধর্মনিরপেক্ষ দেশের নির্বাচিত সরকারের পক্ষে শোভন না।’’ 
এরিয়া সম্পাদক সুদীপ্ত সরকার বলেন, ‘‘তৃণমূল তিনটি আসনে প্রার্থী দিয়েছিলো, কংগ্রেস ২ টিতে, আর ১ টি প্রার্থী ছিলো বিজেপির। সকাল থেকে জাঙ্গিপাড়ার বিধায়ক ঘুরে বেড়াচ্ছিলেন সংশ্লিষ্ট এলাকায়। তৃণমূলের বুথ ক্যাম্পের কাছেও যান। প্রগতিশীলতা দক্ষিণপন্থার চোখের বিষ, তাকে হারাতে সব দক্ষিণপন্থী দল একসাথে থাকে।’’

Comments :0

Login to leave a comment