Protest West Bengal

দিল্লিতে দমনের প্রতিবাদ রাজ্যজুড়ে

রাজ্য জেলা

দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভে ব্যাপক দমনপীড়নের প্রতিবাদ চলল রাজ্যেও। জেলায় জেলায় হয়েছে প্রতিবাদ মিছিল। পুড়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপতুল। আটক নেতৃবৃন্দ এবং কর্মীদের মুক্তির দাবি ওঠে। 
এদিন রাতে দিল্লিতে আটক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র-যুব কর্মীদের একাংসকে মুক্তি দেওয়া হয়েছে। 
সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটির ডাকে নেতাজি মূর্তির সামনে থেকে মিছিল বড়বাজার, সি আর রোড পরিক্রমা করে দিল্লির যন্তর মন্তরে লকডাউন করে প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে  জোরালো আওয়াজ তোলে । লালঝাণ্ডার এই মিছিল থেকে শ্লোগান  ওঠে, ভোট চোর কা এ সরকার - নেহি চলেগা। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্তফা দো।  
সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা এবং খেতমজুর সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে বারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিটি রোড চিড়িয়া মোড়ে এসে মিছিল শেষ হয়। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি সোমনাথ ভট্টাচার্য এবং জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি। 


জলপাইগুড়িতে শ্রমিক কৃষক খেতমজুর বস্তি সংগঠন ছাত্র-যুব  সহ বিভিন্ন সংগঠনের কর্মী ও নেতৃত্ববৃন্দ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বর্ষিয়ান কৃষক নেতা প্রাক্তন সাংসদ জিতেন দাস, বক্তব্য রাখেন সংযুক্ত কিষান মোর্চার পক্ষে কমল ব্যানার্জি শ্রমিক নেতা কৃষ্ণ সেন, সমরজিৎ ঘোষ বস্তি সংগঠনের নেতৃত্ব বিপুল সান্যাল, যুবনেতা দেবরাজ বর্মন, বিশ্বজিৎ সরকার, খেত মজুর আন্দোলনের নেতৃত্ব কৌশিক ভট্টাচার্য, কৃষক নেতা পরিতোষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হয়েছে বিশাল মিছিল। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ওঠে।

Comments :0

Login to leave a comment