INDIA Files petition against EC at Supreme Court

এসআইআর-এ নাম বাদ: কমিশনকে দায়ী করে সুপ্রিম কোর্টে আবেদন ‘ইন্ডিয়া’-র

জাতীয়

‘ভোটচুরি‘ এবং ভোটার তালিকা থেকে নাম বাদে নির্বাচন কমিশনকে দায়ী করে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করল ‘ইন্ডিয়া’ মঞ্চ। বিরোধী মঞ্চের নেতৃত্ব আবেদনে সই করেছেন। আগামীকাল, ১৩ অক্টোবর, হতে পারে শুনানি।
সোমবার, ১২ অক্টোবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী নেতৃবৃন্দ মিছিল করে আবেদন জমা দিতে যান সুপ্রিম কোর্টে। এসআইআর প্রক্রিয়াকে অবৈধ ঘোষণার আবেদন জানিয়েছেন তাঁরা। এসআইআর’র আইনি ভত্তি আছে কিনা তা বিবেচনা করার আবেদনও জানানো হয়েছে। 
বিরোধী নেতাদের দায়ের আবেদনে দিল্লিতে বেপরোয়া ধরপাকড়ের বিষয়টিও জানানো হয়েছে। গণহারে আটক এবং সুরক্ষা নামে অজস্র বিধিনিষেধে প্রশ্ন তোলা হয়েছে। 
আবেদনে সই করেছেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, আরজেডি সভাপতি তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, শিবসেনা (উদ্ধব থ্যাকারে) নেতা সঞ্জয় রাউত, যাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাঝি, এনসিপি-শারদ পাওয়ার নেত্রী সুপ্রিয়া সুলে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, আইইউএমএল নেতা ইটি মহম্মদ বশির।

Comments :0

Login to leave a comment