Sanchita Ugale

প্রয়াত ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী সঞ্চিতা উগলে

জাতীয়

জনপ্রিয় টেলি অভিনেত্রী সঞ্চিতা উগলে প্রয়াত। ২২ বছর বয়সী সঞ্চিতা টেলিভিশন এবং সিনেমার জগতে একটি সুপরিচিত মুখ ছিলেন। তিনি ‘কুমকুম ভাগ্য’, ‘সাজন ঘর’ এবং ‘দিলওয়ালি দুলহা লে যায়েঙ্গে’-র মতো জনপ্রিয় টিভি শো-তে অভিনয় করেছেন। তিনি ভিকি কৌশল অভিনীত বলিউড চলচ্চিত্র ‘ছাভা’-তেও অভিনয় করেছিলেন। টিভি শো ছাড়াও ধীরে ধীরে বড় পর্দার দিকে এগোচ্ছিলেন সঞ্চিতা। ২০২৫ সালে তিনি মুক্তিপ্রাপ্ত ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ ছবিতে কাজ করেছিলেন। এই ছবিতে তাঁকে তারাবাইয়ের ভূমিকায় দেখা গিয়েছিল। পুলিশ জানিয়েছে, অভিনেত্রী মহারাষ্ট্রের নালসোপাড়া এলাকায় তাঁর বাবা-মা এবং ১৫ বছর বয়সী ছোট বোনের সঙ্গে থাকতেন। রবিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৫টা নাগাদ তাঁর বোন অঞ্জলি কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে আর কেউ ছিল না। এই সময়ে সঞ্চিতা তাঁর শোবার ঘরের সিলিং ফ্যানে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানতে পেরে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

Comments :0

Login to leave a comment