বিজেপি সরকারের শ্রম কোড লাগু করার প্রতিবাদে বল্লভপুরে প্রতিবাদ সভা করলো সিআইটিইউ, কৃষক সভা, খেতমজুর সংগঠন। প্রতিবাদ সভায় আওয়াজ ওঠে, "অবিলম্বে শ্রম কোড প্রত্যাহার করো।"
শ্রমিক, খেতমজুর ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ হেমন্ত প্রভাকর, মলয় মণ্ডল, করুণা বাউরি প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন, শ্রমিক বিরোধী শ্রমকোড লাঘু করে বিজেপি সরকার মালিকপক্ষের দালালি করছে। কাজের ঘণ্টা, মজুরি, ট্রেড ইউনিয়নের অধিকার হরণ করা হচ্ছে। কয়লাখনি বেসরকারি মালিকের হাতে তুলে দিচ্ছে। মোদী সরকার মনরেগা প্রকল্পের একশো দিনের কাজ তুলে দিচ্ছে। আসানসোল দুর্গাপুর রানিগঞ্জ শিল্পাঞ্চলের শ্রমিকদের পাশাপাশি কৃষক খেতমজুরদের রুটি রুজির উপর আক্রমণ হানছে বিজেপি সরকার।
এদিনের সভায় করপোরেট সংস্থার দালালি করা বিজেপি সরকারের শ্রমিক বিরোধী শ্রম কোডের বিরুদ্ধে এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের লড়াই জোরদার করে তোলার ডাক দেওয়া হয়। শ্রমিক কৃষক খেতমজুররা শ্লোগান তোলেন, ‘মোদি সরকার কা তানাশাহি নেহি চলেগা।‘
Labour Code Raniganj
শ্রম কোড আসলে মালিকের দালালি, রানিগঞ্জে প্রতিবাদ সভায় স্লোগান
বল্লভপুরে শ্রমকোডের বিরুদ্ধে শ্রমিক, কৃষক, খেতমজুর প্রতিবাদ সভা।
×
Comments :0