Mathabhanga Rape Case

মাথাভাঙ্গায় ধর্ষণে সহোযোগীতা, নির্যাতিতার বান্ধবীকে গ্রেপ্তারে

জেলা

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুদিন আগে দুই যুবককে গ্রেপ্তার করেছিল মাথাভাঙা থানার পুলিশ।  বুধবার রাতে দুই ধর্ষককে সাহায্য করার অপরাধে নাবালিকার বান্ধবীকে গ্রেপ্তার করলো পুলিশ! নাবালিকার ওপর যৌন নির্যাতনের সাথে যুক্ত পবিত্র বর্মন ও সঞ্জয় সিংহ নামে দুই অভিযুক্তকে ঘোকসাডাঙা ও দিনহাটা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তারই এক বান্ধবীকে গ্রেপ্তারের দাবি উঠেছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে দিনহাটা ও ঘোকসাডাঙ্গা এলাকা থেকে দুই অভিযুক্তকে গত ৮ জুন গ্রেপ্তার হয়েছিল। এরপর বুধবার সন্ধ্যায় শীতলকুচির ডাকালিহাট এলাকা থেকে দুই ধর্ষককে সাহায্য করার অপরাধে অভিযুক্ত তরুণীকেও গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য শীতলখুচির এক নাবালিকা পড়াশোনার জন্য মাথাভাঙ্গা শহরে ভাড়া বাড়িতে থাকতো। অভিযোগ, তাঁর এক বান্ধবী প্রলোভন দেখিয়ে তাঁকে লাটাগুড়ির একটি রিসোর্টে নিয়ে যায়। সেখানে ওই বান্ধবীর সঙ্গে থাকা দুই যুবক নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। ঘটনায় নাবালিকার ওই বান্ধবীর বিরুদ্ধেও সক্রিয় সহযোগিতার অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে মাথাভাঙ্গা থানার পুলিশ। এই মামলার তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর পিংকি রায়ের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে দিনহাটা ও ঘোকসাডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসা হয়। এরপর  সূত্র মারফত খবর পেয়ে বুধবার সন্ধ্যায় তদন্তকারী আধিকারিক শীতলকুচির ডাকালিহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ঘটনায় জড়িত ওই নাবালিকার বান্ধবী  তরুণীকে গ্রেপ্তার করা হয়। অভিযোপগ ওই তরুণীই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে লাটাগুড়িতে নিয়ে গিয়েছিল। ধৃতকে শুক্রবার মহকুমা আদালতে তোলা হবে। এবং তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

Comments :0

Login to leave a comment