জলপাইগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মে দিবস। জেলার চা বাগান, শ্রমিক মহল্লা, টোটো স্ট্যান্ড, সরকারি কর্মচারী সংগঠন শিক্ষক সংগঠন এলআইসি কর্মচারীর ইউনিয়নের উদ্যোগে নিজ নিজ দপ্তরে, সিআইটিইউ জেলা স্তরে পালন করে এই দিন, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস।
সিপিআই(এম)’র বিভিন্ন শাখা, এরিয়া দপ্তর ও জেলা দপ্তরে সকাল থেকে পতাকা উত্তোলন হয়।
আমেরিকার হে মার্কেটে শ্রমিকদের ৮ ঘন্টা কাজের দাবিতে লড়াইয়ে পুলিশি নির্যাতন ও পরবর্তীতে রক্তে ভেজা লাল জামা, লাল পতাকা হিসেবে লাঠির মাথায় লাগিয়ে শ্রমিক শ্রেণির লড়াইয়ের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরেন শ্রমিক সংগঠন সিআইটিইউ নেতৃবৃন্দ।
শ্রম কোডের নাম করে দেশজুড়েে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছে দেশের সরকার তার বিরুদ্ধে সমস্ত শ্রমজীবী অংশকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানানো হয়। সিপিআই(এম) জেলা দপ্তরের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের পর রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য ও জেলা সম্পাদক পীযূষ মিশ্র বক্তব্য রাখেন।
শ্রম কোভ বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত মানুষকে বামপন্থীদের পাশে আসার আহ্বান জানান।
আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে জেলা দপ্তরের কর্মসূচি শেষ হয়। আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন সুপর্ণা দাশগুপ্ত, রীতা রায় সেনগুপ্ত।
Jalpaiguri May Day
শ্রম কোড বিরোধী লড়াইয়ের আহ্বান এবারের মে দিবসে
জলপাইগুড়িতে মিছিল।
×
Comments :0