কাজ নেই এই রাজ্য সহ কোচবিহার জেলায়। আর, কাজ না থাকলে পরিবার প্রতিপালন হবে কিভাবে? তাই নিজের ভোটাধিকার প্রয়োগের পর আবারও ভিনরাজ্যে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে পরিবার নিয়ে পাড়ি দিচ্ছেন কোচবিহার জেলার বিভিন্ন এলাকার অগণিত পরিযায়ী শ্রমিকেরা।
গর ২৩ এপ্রিল ছিল এরাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। কোচবিহার জেলার ৯টি আসনেই ওইদিন হয় ভোটগ্রহণ। আর তাই নিজেদের ভোট দিতে ছুটে আসেন বিভিন্ন রাজ্যে কর্মরত এই কোচবিহার জেলার অগণিত পরিযায়ী শ্রমিক।
২০১১সালের পর থেকেই কার্যত ধুঁকছে কুচবিহার জেলার একমাত্র শিল্প তালুক চকচকা শিল্প বিকাশ কেন্দ্র। স্থানীয় শ্রমিকদের দক্ষতা থাকলেও নিজের জেলায় তাদের দক্ষতার বিকাশ ঘটাতে পারছেন না তারা। জেলায় নতুন শিল্প স্থাপন না হওয়ার ফলে কোচবিহার জেলার বাইরে গিয়ে তাঁরা বিকাশ ঘটাচ্ছেন তাদের দক্ষতার। এই জেলায় শিল্প সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতায় মুখ থুবড়ে পড়েছে এই শিল্প বিকাশ কেন্দ্র আর কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন এই জেলার শ্রমিকেরা। তাই মাসিক ভাতা নয়, সুনিশ্চিত কর্মসংস্থানের স্থলেই ফিরে যাচ্ছেন এই পরিযায়ী শ্রমিকরা।
কোচবিহার দিনহাটা শুকারুরকুটি এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আতারুল হক জানান, এরাজ্যে কোন কাজ নেই, তাই ভিন রাজ্যে নিজের কর্মস্থলে ফিরে যাচ্ছেন তিনি। তাঁর মত অসংখ্য শ্রমিক সহ তাদের পরিবারের ভিড় দেখা গেল কোচবিহার দিনহাটা বামনহাট রেল স্টেশনে। সকলেই ফিরে যাচ্ছেন ভিন রাজ্যের নিজ নিজ কর্মস্থলে।
Migrant workers
ভোট দিয়ে ফের ভিন রাজ্যে ফিরছেন কোচবিহারের পরিযায়ী শ্রমিকরা
দিনহাটা বামনহাট রেল স্টেশনে পরিযায়ী শ্রমিকরা। ছবি- অমিত কুমার দেব।
×
Comments :0