পশ্চিমবঙ্গে বিজেপি’র সরকার একমাস ক্ষমতায় এসেছে। এর মধ্যেই বিজেপি’র জগদ্দল বিধানসভার বিধায়কের ছেলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে হাতে পোষ্টার নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ। কাকিনাড়া পানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বি জে পি র স্থানীয় নেতৃবৃন্দ এই বিক্ষোভ দেখায়। এই ঘটনায় বিধায়কের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় নি। বিধায়কের ছেলের বক্তব্য আমাদের তিনটে গাড়ি আছে। সব গাড়িগুলোতেই এমএলএ লেখা বোর্ড আছে। আমার যখন যে গাড়িটা প্রয়োজন হয় সেটা নিয়ে ঘুরে বেড়াই। কিন্তু তার বিরুদ্ধে ওঠা দাদাগিরির অভিযোগের কোনো সদুত্তর দিতে পারে নি।
বিজেপির লোকজন কাকিনাড়া পানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিনামূল্যে চারাগাছ আনতে যায়। সেখানে চারাগাছ বিতরণ করা হচ্ছে। সমষ্টি উন্নয়ন আধিকারিক একটু ব্যাস্ত থাকায় তাদের বাইরে অপেক্ষা করতে বলে। বিজেপির লোকজন বাইরে একটি ঘরের মধ্যে অপেক্ষা করছিল। সেই সময় সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এমএলএ লেখা একটি গাড়ি ঢোকে। বিজেপির লোকজন ভাবে যে বিধায়ক এসেছেন। এরা বেরিয়ে দেখে গাড়ির থেকে বিধায়কের ছেলে নামছে। বিধায়কের ছেলে বিজেপির লোকজনকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপরেই বিধায়কের ছেলে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দীর্ঘ আড়াই ঘণ্টা কথা বলে। এরপর বিজেপির বিধায়কের ছেলে বেরিয়ে যায়। অভিযোগ সমষ্টি উন্নয়ন আধিকারিক অপেক্ষারত বিজেপির লোকজনের সঙ্গে কথা বলতে রাজি হয় নি। এরপর বিজেপির স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে। বিধায়কের ছেলের দাদাগিরির বিরুদ্ধে হাতে পোষ্টার নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেন বিধায়ক লেখা গাড়িতে করে কেন ছেলে ঘুরবে? বিধায়কের ছেলে যাদের নিয়ে ঘুরছে তারা তৃণমূল করতো। গত ৪ মে ফল ঘোষণার পর এরা বিজেপি হয়েছে। এরা এলাকায় তৃণমূলের হয়ে আমাদের ওপর অত্যাচার করে। আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করছি। আমরা রাজেশ কুমারকে জেতানোর জন্য প্রাণপন কাজ করেছি। কিন্তু এখন বিধায়ক রাজেশ কুমারের ছেলে ঋত্বিক কুমার যাদের নিয়ে ঘুরছে এরা আগে তৃণমূল করতো। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এরা বিজেপি হয়েছে। এই বিধানসভা এলাকায় ঋত্বিক কুমার দাদাগিরি করছে। আমরা এটা মেনে নেবো না। আমরা দীর্ঘ পনেরো বছর ধরে বিজেপি করছি। আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। আমরা এই ঘটনা ওপরের নেতৃবৃন্দ কে জানাবো। এই ঘটনা বিধায়ককেও জানাবো।
Jagatdal BJP MLA
জগদ্দলের বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে পোষ্টার
×
Comments :0