Road Accident

পথ দুর্ঘটনায় শিলিগুড়িতে মৃত ২

জেলা

শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। মৃত যুবকদের নাম মিন্টু শীল ও কৃষ্ণ হালদার। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া লিউসিপোখরি সংলগ্ন কাশীরাম এলাকার বাসিন্দা। ফুলবাড়ি এলাকায় একটি চানাচুর ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন দুই যুবক। প্রতিদিনের মতোই সোমবার সকালে স্কুটি নিয়ে কাজে যাবার জন্য দুই যুবক বেরিয়েছিলো। জাতীয় সড়কে ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় দুই যুবক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment