Tofail Ahmed Passes away

প্রয়াত বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক  তোফায়েল আহমেদ প্রয়াত। স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১।  পরিবার সূত্রে জানা গেছে বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন এক উজ্জ্বল নাম। ষাটের দশকে ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামি ছাত্রলিগের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভোলা-১ আসন থেকে ৮ বার  সংসদ নির্বাচিত হন। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে শিল্পমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
 

Comments :0

Login to leave a comment