কালীপুজোর চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মেছো ঘেরির আলা ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ। সোমবার ভোররাতে অন্ধকারে বসিরহাটের হাসনাবাদ থানার বেদেমারি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় মেছো ঘেরির আলা ঘরটি আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় মাছের খাবার, মাছ ধরার বিভিন্ন ধরনের জাল এবং ভেড়িতে ব্যবহৃত অন্যান্য সামগ্রী।
মাছের ভেড়ির মালিক অরুণ নায়েকের অভিযোগ, এলাকার কয়েকজন বিজেপি কর্মী তার কাছে কালীপুজোর চাঁদা চেয়েছিলেন। আর্থিক সমস্যার কারণে সেই চাঁদা দিতে না পারায় রাতের অন্ধকারে তার মেছো ঘেরির আলা ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তিনি হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার বিশ্বনাথ প্রামানিক, বাপ্পাদিত্য প্রামানিক ও প্রসেনজিৎ পাণ্ডা নামে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি হাসনাবাদের ভবানীপুর-২ গ্রাম পঞ্চায়েতের বেদেমারি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
3 BJP Workers Arrested
চাঁদা না দেওয়ায় ভেড়ির আলাঘরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী
×
Comments :0