BJP leader arrested in Noyagram for raping a widow

বিধবা মহিলাকে ধর্ষণ, নয়গ্রামে গ্রেপ্তার বিজেপি নেতা

জেলা

মাঝরাতে নয়গ্রামে বিধবা মহিলার ঘরে জোর করে ঢুকে ধর্ষনের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা। এমন ঘটনা আড়াল করতে সালিশির সভার প্রস্তাব সহ টাকার বিনিময়ে বিজেপি কর্মীরা চাপ দেয় বলে গ্রামবাসীদের বক্তব্য। তবে গ্রামবাসীদের সাহায্যে সাহস করে থানায় অভিযোগ দায়ের করেন ধর্ষিতা মহিলা। এমন ঘটনায় এলাকায় শোরগোল সহ উত্তেজনা। অভিযুক্ত শাসক দল বিজেপির কর্মী বলে কী পদক্ষেপ নিতে গড়িমসি।

পুলিশ প্রসাশন সূত্রে জানা গিয়েছে, রাতে জোর করে ফাঁকা বাড়িতে ঢুকে বছর সাঁইত্রিশের বিধবা মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই মহিলার স্বামী দুই বছর আগে মারা গিয়েছেন। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। এমন ঘটনার পর অভিযুক্ত বিজেপি নেতা সমীর নায়ক ওরফে কালিপদ গ্রাম ছেড়ে বিজেপির গোপন ডেরায় আশ্রয় নেয়। গ্রামে বহিরাগত বিজেপি কর্মীরা গিয়ে সালিশি সভার মধ্য দিয়ে ঘটনা আড়াল করার চেষ্টা করে বলে স্থানীয় মানুষের বক্তব্য। তবে গ্রামবাসীদের সাহসে শনিবার সকালে নির্যাতিতা প্রথমে স্থানীয় সিভিক ভলান্টিয়ারকে বিষয়টি জানান। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
নয়াগ্রাম থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সমীর নায়ক ওরফে কালীপদকে গ্রেপ্তার করে। স্থানীয় মানুষের বক্তব্য, কালীপদ দীর্ঘ ১২ সাল থেকে  বিজেপি করছে। দু'টি বুথের ইনচার্জ পদেও রয়েছে। এর আগে সেই মাওবাদী পিরিয়ড সময় থেকে তৃণমূল দল করতো বলে জানা যায়। এলাকার সবাই জানেন ও বিজেপি করে। বিজেপি ক্ষমতায় আসার পর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। অত্যাচারের কথা মানুষ ভয়ে মুখ খুলে বলতে পারছে না। ঘটনার পরের দিন এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল।
শনিবার গভীর রাতে সমীর নায়েক নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তারপর আজ  ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনায় গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। অসহায় বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগে বিজেপি নেতা গ্রেপ্তার হতেই এলাকায় শোরগোল পড়েছে।

Comments :0

Login to leave a comment