আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হলেন এসএফআই’র আনাম রিয়াজ ও মুহাম্মদ মহসিন। এসএফআই কেন্দ্রীয় কমিটি দু’জনকেই অভিনন্দন জানিয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্রের লড়াইয়ের দুই নেতাকে অভিনন্দন জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবিও। উইমেন্স কলেজ স্টুডেন্টস ইউনিয়নের (ডব্লিউসিএসইউ) সভানেত্রী নির্বাচিত হয়েছেন কমরেড আনাম রিয়াজ। বিভিন্ন বাধা ও সীমাবদ্ধতা সত্ত্বেও কলেজের পড়ুয়াদের আস্থা অর্জন করে এই জয় পেয়েছেন তিনি। পদাধিকারবলে এবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (এএমইউএসইউ) চেয়ারপার্সনের দায়িত্বও পালন করবেন আনাম। এই জয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, উইমেন্স কলেজের প্রতিটি পড়ুয়ার জয় বলে উল্লেখ করা হয়েছে।
অন্য দিকে, সমস্ত বিদ্বেষমূলক প্রচারাভিযানকে উপেক্ষা করে এএমইউএসইউ-এর ক্যাবিনেট সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মহসিন। তাঁকে ৬২০০-রও বেশি পড়ুয়া ভোট দিয়েছেন। তাঁর এই জয়কে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
AMU SFI
আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দুই পদে জয়ী এসএফআই
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জয়ী দুই জয়ীকে অভিনন্দন জানিয়ে পোস্টার এসএফআই’র।
×
Comments :0