MUKTADHARA | JOURNEY | BANGALIR EUROPNAMA | SUPRATIK BANIK | 7 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | ভ্রমণ | বাঙালির ইউরোপনামা | সুপ্রতিক বণিক | ৭ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  JOURNEY  BANGALIR EUROPNAMA  SUPRATIK BANIK  7 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

ভ্রমণ 

বাঙালির ইউরোপনামা 

সুপ্রতিক বণিক

৭ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

এলো শীতের রুক্ষ শুষ্ক দিন 
প্রিয় ত্বকের যত্ন নিতে...

রাত বাড়ল। 
“….পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি !”-
-আমার ও সত্যি মনে হলো। 
খিদে এসে সাময়িক ভাবে দুর্দান্ত স্থাপত্য  আর পারিপার্শের সৌন্দর্যকে হারিয়ে দিল আর টেনে নিয়ে গেল উদরপূর্তির নিকটতম আস্তানায়।

একটা “burger joint”-এ ঢুকে পড়লাম অল্প রিসার্চ করে। দরজার পাশে সবাই নিজের ভারী শীতের কোট ঝুলিয়ে রাখছে—এ যেন ইউরোপীয় শিষ্টাচারের এক নিজস্ব অধ্যায়। তারপর বার্গার আর স্থানীয়ভাবে ব্রু করা পানীয় ,শেষে এক অপরিচিত মুহূর্ত—ইউরোতে “€”বিল মেটানো।

পেট ভরে গেলেও পৃথিবীর সবচেয়ে বড় বিলাসিতা একটাই—একটা আরামদায়ক বিছানা। Uber-এ ফিরছিলাম আবার ,কিন্তু এবার গাড়িটা একটা BYD SUV। বলার কারণ শুধুই গাড়িপাগল বা এন্থুসিয়াস্টরাই বুঝবে ।জানলার বাইরে ঠান্ডায় মোড়া ভিয়েনা,আর ভিতরে আরামপ্রদ নিয়ন্ত্রিত তাপমাত্রা। 
কিছু শহর প্রথম দিনেই মনে থেকে যায়। ভিয়েনাও সেদিন ঠিক তেমনভাবেই থেকে গেল।

কিন্তু আমরা তখনও জানতাম না—পরের দিন এই শহর ছেড়ে যে নতুন গন্তব্যে যাচ্ছি, সেটা আমাদের এই যাত্রার স্মৃতিতে অন্যরকম একটা অধ্যায় লিখে দেবে।

Hallstatt।

সেই গল্পটা… পরের পর্বে।

চলবে

Comments :0

Login to leave a comment