M A Baby congratulated Nithya Raman

লস এঞ্জেলসের মেয়র পদে জয়ী নিত্যা রমনকে অভিনন্দন বেবির

আন্তর্জাতিক

রাজধানী নিউ ইয়র্কের পর আমেরিকার দ্বিতীয় বড় শহর লস এঞ্জেলসেও জয়ী ডেমোক্র্যাট প্রার্থী। জোহরান মামদানির পর এবার জয়ী নিত্যা রমনও ভারতীয় বংশোদ্ভূত। জনকল্যাণকর অর্থনীতির পক্ষে রাজনীতিতে সওয়াল করেন তিনিও।
রমনের জয়ে অভিনন্দ জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। তিনি সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, আমেরিকার সবচেয়ে বড় দুই শহরে মেয়র নির্বাচিত এমন দু’জন, যাঁরা নিজেদের সমাজতন্ত্রী বলে ঘোষণা করেন। লস এঞ্জেলসেও জনতা রায় দিলেন সকলের জন্য আবাসন, স্বাস্থ্য, পরিবহণের পক্ষে। সব সম্পদ কর্পোরেটের কবজায় দেওয়ার নীতির বিরোধী নিত্যা রমন।
বেবি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অতি দক্ষিণপন্থী বিদ্বেষের রাজনীতি ফের ধাক্কা খেয়েছে এই ভোটে। লুলার ব্রাজিলে জয়, ইজরায়েলে নেতানিয়াহুর গরিষ্ঠতা না পাওয়া, সার্বিয়ার ভুচিকের পতনে স্পষ্ট যে বিভাজন-ঘৃণার রাজনীতিকে ঘিরে অসন্তোষ বাড়ছে মানুষের। গণতান্ত্রিক এবং প্রগতিশীল শক্তির পক্ষে বাড়ছে সমর্থন।  
লস এঞ্জেলসের মেয়র পদে নিত্যা হারিয়েছেন দীর্ঘদিনের রাজনীতিবিদ কারেন বাসকে। বাসও ডেমোক্র্যাট। আরেকদিকে রমন নগর পরিষদের সদস্য ছিলেন। গৃহহীনতা, সুলভে থাকার জায়গা, অভিবাসন বিরোধিতার নামে নাগিরক হেনস্তার মতো বিষয়গুলিকে সামনে রেখে লড়াই করেন।

Comments :0

Login to leave a comment