হেমন্তের শিরশিরানি ঠান্ডায় মধ্যেই আলোর উৎসবের সময় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উৎসবের সময় বৃষ্টি যেন পিছু ছারছে না! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিন বঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ ভাইফোঁটায় বৃষ্টি হবে। হালকা ঠান্ডা অনুভব হলেও শীতের আগমন এখনই হচ্ছে না বঙ্গে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মঙ্গলবার ও বুধবার দক্ষিনের বাকি জেলা গুলিতে বৃষ্টি হবে। এই দুইদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু রাজ্যের কোথাও ভারী বরোধটির পূর্বাভাস নেই।
দক্ষিণে পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পঙে সহ উত্তরের বাকি জেলায় মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরেও বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই।
রাজ্যে বৃষ্টির জন্য ফের বাড়বে তাপমাত্রা। ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও কিন্তু এখনই শীতের আগমন হচ্ছে না রাজ্যে। পূবালী হাওয়া এরাজ্যে শীত আসে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কমবে রাজ্যের তাপমাত্রা।
Comments :0