হাওড়ার বেলুড়ের টিকমানি বাজারে একটি নামি শপিং মলের সামনে রবার কারখানায় বিধ্বংসী আগুন লাগল। শনিবার রাত ৮ টা নাগাদ ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন বাসিন্দারা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে নয়টা পর্যন্ত আগুন নেভানোর কাজ করে দমকলের ছয়টি ইঞ্জিন।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কী থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। আচমকাই অগ্নিকাণ্ডে জনবহুল এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়ায়। তবে ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বালির থানার পুলিশ।
Belur Fire
ভয়াবহ আগুন বেলুড়ে
×
Comments :0