পাঞ্জাবের পাতিয়ালায় কর্মভূমি এক্সপ্রেসে আগুন লাগল। সরাই বানজারার কাছে ট্রেনটির চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। অমৃতসর থেকে জলপাইগুড়ির দিকে আসছিল ট্রেনটি।
আগুন লাগায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক।
সংবাদমাধ্যমে নর্দার্ন রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় বলেছেন যে আগুন লাগায় ট্রেনের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা কারণেই সেটি দাঁড়িয়ে যায়। তিনি বলেছেন, আগুনে কেউ আহত হননি। বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে আম্বালা ডিভিসনের সিনিয়র ডিভিশনার কর্মাশিয়াল ম্যানেজার যশনজিৎ সিং বলেছেন, আগুন লাগার কারণ নিয়ে তদন্ত হচ্ছে। তিনটি কামরায় প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। তিনি জানান যে যাত্রীদের হেঁটে পাঁচশো মিটার দূরে স্টেশনে যেতে বলা হয়।
পাতিয়ালা জেলার রাজপুরার কাছে আগুন লাগে ট্রেনে।
Train Fire Patiala
পাতিয়ালায় আগুন জলপাইগুড়ি মুখী ট্রেনে, আতঙ্কিত যাত্রীরা
ভিডিও থেকে স্ক্রিনশট।
×
Comments :0