Buddhadev Bhattacharya

বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে শিল্প-সংস্কৃতি কেন্দ্র গড়ছে সিপিআই(এম)

রাজ্য

বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে শিল্প-সংস্কৃতি কেন্দ্র গড়ার কাজ শুরু হবে ১ মার্চ থেকেই। কলকাতার এজেসি বোস রোডে প্রমোদ দাশগুপ্ত ট্রাস্ট এই কেন্দ্র গড়বে বলে জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সিপিআই(এম) নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন ১ মার্চ।
সেলিম বলেছেন, ওই দিন শুরু হবে কাজ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ওই দিন সাংস্কৃতিক-শৈল্পিক কর্মসূচি থাকবে। তিনি বলেন, রাজ্যে শিল্প সম্ভাবনার ক্ষেত্রে নতুন উদ্যম তৈরি হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী। সেই সম্ভাবনাকে ধ্বংস করেছে তৃণমূল সরকার। 
সেলিম জানিয়েছেন যে রাজ্যের পুনরুত্থানের লক্ষ্যেও ওই দিন প্রচার হবে। রাজ্যের শিল্প-সংস্কৃতির ঐতিহ্য ফিরে পাওয়াও পুনরুত্থানের অংশ। 
সেলিম জানান যে শনিবার, ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যেও চলবে কর্মসূচি। পালিত হবে ‘রেড বুক ডে’ পালিত হবে। বিশ্বজুড়ে ওই দিন মাতৃভাষায় মার্কসীয় সাহিত্য পাঠ হয়। এবারের বিষয় সাম্রাজ্যবাদ। ভেনেজুয়েলায় আমরা দেখেছি তেলের দখলের জন্য সস্ত্রীক নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে আমেরিকা। বিশ্বে অন্য প্রান্তে নিজেদের পছন্দমতো শাসন কায়েম রাখার চেষ্টা চালাচ্ছে। সেলিম মনে করিয়ে দেন যে রাজ্যের বামফ্রন্ট সরকারকেও সাম্রাজ্যবাদের নানা প্রচার কৌশলের মোকাবিলা করতে হয়েছে বারবার।    
সেলিম জানিয়েছেন যে ২২ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরে পশ্চিমাঞ্চল এবং জঙ্গলমহলের পরিবেশ-জীবিকা সংক্রান্ত বিশদ আলোচনা চক্র হবে। আয়োজন করেছে জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্র। এর আগে উত্তরবঙ্গে এই উদ্যোগ হয়েছে। জল-জঙ্গল-জমি পরিবেশ লুট এবং প্রতিরোধের নানা চিন্তা উঠে এসেছে। পরিবেশ আন্দোলনের এমন বিভিন্ন বক্তব্য নির্বাচনী ইশ্‌তেহারের অংশ করবে সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment