দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আটকাতে সিজেপি সমর্থকদের নোটিশ পাঠাচ্ছে মহারাষ্ট্রের পুলিশ। মঙ্গলবার এই অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)’র প্রধান সংগঠক অভিজিৎ দীপকে।
এদিনই যৌথ বিবৃতিতে এসএফআই, এআইএসএফ, এআইএসএ, পিএসইউ, এআইএসবি ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।
ভোটাধকার কেড়ে নেওয়ার প্রতিবাদে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব ছাত্র-যুবরা। এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, এআইএসএফ’র সাধারণ সম্পাদক দীনেশ শ্রীরঙ্গরাজন, এআইএসএ’র সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার, পিএসইউ’র সাধারণ সম্পাদক বলরাম সজীব, এআইএসবি’র আহ্বায়ক অমিত সিং সই করেছেন বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়েছে, ১০ অক্টোবর অন্য সংগঠনগুলির সঙ্গে যন্তর মন্তর বিক্ষোভে শামিল হবে বাম ছাত্র সংগঠন সমূহ। ফ্যাসিবাদী আক্রমণের মুখে যৌথ সংগ্রাম গড়ে তোলা জরুরি।
বামপন্থী ছাত্র সংগঠনগুলি বলেছে, আর্থ-সামাজিক সব অংশ থেকে মানুষ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার লড়াইয়ে শামিল হয়েছেন। এই মূল্যবোধই আধুনিক ভারতকে গড়েছে। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকে প্রতিদিন আক্রমণের মুখে ফেলছে বিজেপি সরকার। এদিকে মহারাষ্ট্রের বিজেপি সরকার প্রসঙ্গে অভিজিৎ দীপকে বলেছেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথকে নকল করছেন।
তিনি বলেছেন, চন্দ্রপুরের পুলিশ সিজেপি সমর্থকদের চিঠি পাঠিয়ে প্রশ্ন তুলছে কেন এই আন্দোলনে তারা যুক্ত। যন্তর মন্তরে যাওয়ার টাকা আসবে কিভাবে, সেই প্রশ্নেরও উত্তর চাওয়া হয়েছে।
10th October SFI and Left Students
যন্তরমন্তর বিক্ষোভ: বিবৃতি বামপন্থী ছাত্রদের, পুলিশের নোটিশে ক্ষোভ দীপকের
দিল্লির হরকিষেণ সিং সুরজিৎ ভবনে বৈঠকের পর বামপন্থী ৫ সংগঠনের নেতৃবৃন্দ।
×
Comments :0