চেন্নাইয়ে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন একজন পরিযায়ী শ্রমিক। স্থানীয় সুত্রে জানা গেছে, ওই নিখোঁজ পরিয়াযী শ্রমিকের নাম রুমন শেখ(২৪) পিতা পীরমহম্মদ শেখ। বাড়ি মুরারই থানার ধীতোরা গ্রামে। তার দাদা কাজল শেখ বুধবার জানান, "মাস খানেক আগে গ্রামের কয়েকজন বন্ধুদের সঙ্গে রাজমিস্ত্রীর কাজে চেন্নাই গিয়েছিল আমার ভাই রুমন শেখ। কিন্ত সেখানে গত ৭ ফেব্রুয়ারি ভোর থেকে নিখোঁজ। তার বন্ধুরা সেইদিনই ফোনে বাড়িতে জানায়। ভাই চেন্নাই সিটি সেন্টার এলাকায় সবার সঙ্গে থেকে কাজ করতো। কী ভাবে নিখোঁজ হয়েছে জানিনা। তবে বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিল।"
এদিকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের প্রশ্ন করা হয় থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছে কিনা? উত্তরে তার দাদা জানান, গ্রামের পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে। থানায় ডায়রি করা হয়নি।
ঘটনা সম্পর্কে মুরারই থানার ওসি সামশের আলি জানান, এখনও থানায় কেউ অভিযোগ জানাতে আসেনি। তবে যেহেতু ওই যুবক চেন্নাই থেকে নিখোঁজ ফলে সেখানকার স্থানীয় থানায় নিখোঁজ ডায়রি করতে হবে। এবং এই বিষয়ে মুরারই থানাতেও জানাতে হবে তার পরিবারের পক্ষ থেকে।"
সিআইটিইউ মুরারই-১ ব্লক সমন্বয় কমিটির সম্পাদক এরুল শেখ জানান, "এলাকায় কোনও কাজ নেই। একশো দিনের কাজ বন্ধ। অভাবের তাড়নায় মুরারই ও পাইকর থানা এলাকার হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কেউ দূর্ঘটনার কবলে পড়ে মারা যাচ্ছে। কেউবা নিখোঁজ হয়ে যাচ্ছে। এটা নতুন কোনও ঘটনা নয়। এর জন্য দায়ী রাজ্যে সরকার। এইসব পরিযায়ী শ্রমিকদের কোনও নিরাপত্তা নেই। রাজ্য ও কেন্দ্র সরকারকে এর তাদের পরিচয় পত্র, তাদের সুরক্ষা ও দূর্ঘটনায় জখম ও মারা গেলে তাদের ক্ষতিপুরন দিতে হবে। নিখোঁজ হলে সেই রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে।
Migrant Workers
চেন্নাইয়ে কাজ করতে গিয়ে নিখোঁজ বীরভূমের পরিযায়ী শ্রমিক
×
Comments :0